• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাড়ি ফিরে ভাইয়ের মৃত্যুর খবর পেলেন বাংলাদেশের ফুটবলার

সিসি নিউজ ডেস্ক ।। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। কিন্তু কে জানত, বাড়ি ফিরে কত কঠিন এক দুঃসংবাদ শুনতে হবে তাঁকে!

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মোগাছড়ি গ্রামে কলেজ থেকে ফিরে গোসল করতে গিয়েছিলেন ঋতুপর্ণার ভাই পার্বন চাকমা। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১৬ বছর বয়সী পার্বন।

বাড়ি ফিরে এমন দুঃসংবাদ শুনতে হবে, কল্পনাতেও ছিল না ঋতুপর্ণা চাকমার। বাড়ি ফিরেই ছুটতে হয়েছে হাসপাতালে। চোখের পানিতে ভাইয়ের মৃত্যুর খবরটা কোচ গোলাম রব্বানী ছোটনকে জানিয়েছেন ঋতুপর্ণা। আজকের পত্রিকাকে ছোটন বলেছেন, ‘ফোন করে ঋতু অনেক কান্নাকাটি করছিল। বাড়ি ফিরে এমন মর্মান্তিক সংবাদের জন্য সে প্রস্তুত ছিল না।’

ঋতুপর্ণা চাকমার মৃত্যুর খবরে শোক জানিয়েছে তাঁর ক্লাব বসুন্ধরা কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে বসুন্ধরার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ঋতুপর্ণা চাকমার ভাই পার্বন আজ আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে তার এই প্রয়াণে আমরা স্তব্ধ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ