• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক।। অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে জয়হীন থাকার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল টাইগাররা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।

বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৫০। ৩১ দশমিক ৫ ওভারেই ৪ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাহমুদ উল্লাহ রিয়াদ ৪১ ও নুরুল হাসান সোহান ২০ রানে করে অপরাজিত থাকেন। এছাড়া নাজমুল হাসান শান্ত ৩৭ ও তামিম ইকবাল ৩৩ রান করেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শরিফুল-মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ সংগ্রহ করে উইন্ডিজ। তিনে নামা শামার ব্রুক সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া রোমারিও শেফার্ড ১৫ রান করেন। শেষ দিকে জয়ডেন সিলস অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৯ ওভারে ৩৬ রানে তিন উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানের শিকার এক উইকেট। অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ কোনো উইকেট না পেলেও ৮ ওভারে তিন মেডেনসহ মাত্র ১৬ রান দেন।

ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ