• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব

সিসি নিউজ ডেস্ক ।। ইস্যুটার মধুরেণ সমাপয়েৎই হতে যাচ্ছে তাহলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হুঁশিয়ারির পর জানা গেছে, ‘বেটিউইনার নিউজে’র সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত মৌখিকভাবে সাকিব বিসিবিকে চুক্তিপত্র বাতিলের কথা জানিয়েছেন। বিসিবি বাঁহাতি অলরাউন্ডারের কাছে এটির লিখিত উত্তর জানতে চায়।

বেটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই কড়া অবস্থানে বিসিবি। নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রেও বেটিং সংক্রান্ত কাউকে সংগ্রহের সুযোগ দেবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এ অবস্থায় কিছুদিন আগে একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির খবরটি ছড়িয়ে পড়লে শক্ত অবস্থানে যায় বিসিবি। চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে আজ হুঁশিয়ারিও দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ জটিল পরিস্থিতিতে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটছেন সাকিব। চুক্তি বাতিল করে তিনি দেশের হয়েই খেলতে চান। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, ‘সে এটা করতে (চুক্তি বাতিল করা) ইতিবাচক। আমাদের মৌখিকভাবে আগেই জানিয়েছে। তবে এটা আমাদের তাকে চিঠিতে জানাতে হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ