• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান

সিসি নিউজ ডেস্ক ।। কোপা আমেরিকার রেকর্ডবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নারীরা। তবে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা একবারও ছুঁতে দেখতে পারেনি ব্রাজিল। এবারো হতাশ করলো ব্রাজিল নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল। অন্যদিকে, ব্রাজিল মেয়েদের হারিয়ে ফাইনালে পৌঁছেছে জাপানের মেয়েরা।  জাপানি মেয়েদের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।

শুক্রবার সেমিফাইনালের ম্যাচে এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ৩০তম মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন জাপান। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপানের মেয়েরা।

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৫৫তম মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফিরে ব্রাজিল। ম্যাচে ফেরায় জমে উঠে খেলা, ব্রাজিলের পালে আশা জাগে ফাইনালে পা রাখার। তবে কাঙ্ক্ষিত গোলটি আর করতে পারেনি তারা।

সমতায় ফেরার ২৯ মিনিট পর ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের বুকে ছুরি বসিয়ে দেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে দারুণ দক্ষতায় দলকে জয়সূচক গোল এনে দেন তিনি। শেষ দিকে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে ফাইনালে পা রাখে জাপানের মেয়েরা। নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো তৃতীয় স্থান নির্ধারণীতে জায়গা হয় ব্রাজিলের।

বলের দখলে ছিল পিছিয়ে ছিল ব্রাজিল। তবে প্রতিপক্ষ গোলমুখে শটের দিক থেকে ব্রাজিলের আধিপত্যই ছিল বেশি। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। আর এর বিপরীতে জাপানের শট ছিল মোটে ৯টি, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ