• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যাটিং ব্যর্থতায় ১০৫ রানে থামল শ্রীলঙ্কা

সিসি নিউজ ডেস্ক ।। চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ফজল হক ফারুকী ও মুজিব উর রহমানের সামনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিসরা। আফগানদের সামনে ১০৬ রানের চ্যালেঞ্জ দিয়েছেন তারা। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ বল বাকি থাকতে ১০৫ রানে থামে লঙ্কানরা।

টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে ভুল করেনি আফগানরা। শুরুতেই তাদের দারুণ দুটি ব্রেক-থ্রু এনে দেন পেসার ফজল হক ফারুকী। প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটার কুশল মেন্ডিসকে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে নতুন ব্যাটার চারিথ আসালাঙ্কাকে ফেরান এই পেসার। শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটারের বিদায়ে দায়িত্ব নিতে ব্যর্থ হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও (৩)। আফগান পেসার নাবিন উল হকের শিকার হন তিনি।

দলীয় ৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ধানুশকা গুনাথিলিকাকে নিয়ে জুটি বাধেন ভানুকা রাজাপক্ষে। তাঁদের ৪৪ রানের জুটি ভাঙে গুনাতিলিকা (১৭) ফিরলে। ষষ্ঠ ব্যাটার হিসেবে উইকেটে এসে ব্যর্থ হয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও।

একপাশ আগলে রাখেন রাজাপক্ষে, অন্যপ্রান্তে উইকেট পড়ে নিয়মিতভাবে। বেশিক্ষণ থিতু হতে পারেননি রাজাপক্ষেও। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে ৩৮ রান করা এই ব্যাটারকে রানআউটে ফেরান মোহাম্মদ নবী। শেষের দিকে চামিকা করুণারত্নের ৩১ রানে চড়ে ১০৫ রানে থামে লঙ্কানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ