• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

সিসি নিউজ ডেস্ক।। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীরা। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় প্রায় ১০ ওভার হাতে রেখেই।

রান তাড়া করতে নেমে আফগানিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই। পাওয়ার প্লের ৬ ওভারেই ৮৩ রান তুলেন তারা। এরপরই ১৮ বলে ৪০ রান করা গুরবাজ সাজঘরে ফিরেন। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন জাজাই।

১৫ রান করে ইব্রাহিম জাদরান রানআউটের শিকার হলেও মাত্র ১০ দশমিক ১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপাক্ষে, দানুশকা গুনাথিলাকা ও চামিকা করুণারত্ন ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। রাজাপাক্ষ ৩৮, করুণারত্নে ৩১ ও গুনাথিলাকা ১৭ রান করেন। ৭৫ রানে ৯ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা ১০৫ রান পর্যন্ত যেতে পেরেছে করুণারত্নের ব্যাটিংয়ের কল্যাণেই।

আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকী তিন উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার মুজিব-উর-রহমান জাদরান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন। রশিদ খান কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১২ রান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ