• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করব। তারপর বিস্তারিত বলা যাবে।’

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন আল-আমিন—এমনটাই দাবি তাঁর স্ত্রীর পরিবারের। আজ দুপুরে মামলার বাদী আল-আমিনের স্ত্রীর মামা সাইদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা এখন থানায়। মামলার কাজ চলমান আছে।

ঘটনার সূত্রপাত ফ্ল্যাটের বকেয়া টাকা নিয়ে। গত ২৫ আগস্ট এর জন্য স্ত্রীর ওপর নির্যাতন করেছেন আল-আমিন—এমনটাই দাবি সাইদের। তিনি বলেছেন, ‘২৫ তারিখ সে (আল-আমিন) বাসায় এসে স্ত্রীকে মারধর করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মূলত তার ফ্ল্যাটের ২০ লাখ টাকা বাকি আছে, তা যেন শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়, সে জন্য মারধর করে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ