• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিলবোর্ডে ধাক্কা লেগে হাসপাতালে সাফ জয়ী ঋতুপর্ণা

সিসি নিউজ ডেস্ক ।। শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাবিনা খাতুনের দল।

এরপর ছাদখোলা বাসে নারী দল রওনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্দেশ্যে। তবে এমন উৎসবমুখর দিনেও এসেছে দুঃসংবাদ। রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঋতুপর্ণার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

তিনি বলেছেন, ‘বাসে করে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোনায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছে ঋতুপর্ণা। তখনই টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নিয়েছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ