Category: ক্রাইম
-

অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে তিন যুবক। অভিযোগ পেয়ে পুলিশ অপহরণের কয়েক ঘন্টার মধ্যে ওই ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন(২৩) ও…
-

ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা
সিসি নিউজ।। নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর “ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নামের একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে প্রশাসন। ক্লিনিকটি জেলার ডোমার উপজেলা শহরে অবস্থিত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডোমারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দের নেতৃত্বে গঠিত একটি তদন্ত দল ক্লিনিকে অভিযান চালিয়ে ওটি সিলগালা করেন। তদন্তে…
-

শরিয়তপুরে গণধর্ষনের শিকার কলেজছাত্রী হাসপাতালে
শরীয়তপুর প্রতিনিধি।। শরীয়তপুরে অপহরণ করে এক কলেজছাত্রীকে গনধর্ষনের অভিযোগ মিলেছে। অসুস্থ ওই ছাত্রীকে মঙ্গলবার রাত ১০টায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই ছাত্রী সদরের কনেকশ্বর ইউনিয়নের ইকোরির বাসিন্দা। সে শরিয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাশেদ প্রাথমিক চিকিৎসা…
-

মা-মেয়েকে হত্যার পর বাথরুমে গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় আয়েশা
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহিনী মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) হত্যার পর বাথরুমে গোসল করে গৃহকর্মী আয়েশা (২৩)। এরপর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ৩২/২/এ বাসার সপ্তম তলার ৭/বি ফ্ল্যাটে এ…
-

নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান
সিসি নিউজ।। নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকা মুল্যর বিপুল পরিমাণ নকল ঔষধ ও খাদ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মিভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী। আজ সোমবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাজে…
-

ঘরের ভেতর মিলল মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)। শনিবার দিবাগত গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে…
-

ওয়ার্কশপে তৈরি হচ্ছে পিস্তল: বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
সিসি নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার চন্দ্রগঞ্জ বাজারের একটি ওয়ার্কশপ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপের মালিক পালিয়ে গেছেন। লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান,…
-

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার
সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…
-

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
সিসি নিউজ ডেস্ক।। বগুড়ায় দুই শিশুসহ এক মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর ওই মা আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন খলিশাকান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া…
-

ডোমারে কথিত প্রেমিকের ছুরিঘাতে প্রান গেলো গৃহবধূর
সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কথিত প্রেমিক আশিকুর রহমানের ছুরিকাঘাতে প্রান হারিয়েছেন জহুরা বেগম (৩৮)। নিহত জহুরা বেগম উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গাঁ মাষ্টারপাড়ার রহিদুল হাসানের স্ত্রী। আর হত্যাকারী আশিকুর একই ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার বজলার রহমানের ছেলে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) খবর পেয়ে থানা পুলিশ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে…
-

খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১টি ২ লিটার সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। এই ঘটনায় জড়িত উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক করেছে থানা পুলিশ। এসময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল…
-

সৈয়দপুরে ২টি ট্রান্সফরমাসহ নেসকোর চোরাই মালামাল উদ্ধার, আটক ১
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে এক গুদামঘর থেকে ২টি ট্রান্সফরমাসহ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গুদামঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম একই এলাকার…
-

সৈয়দপুরে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মোকছেদ আলী প্রামানিক (৫৬) নামে এক প্রতিবেশি দাদার বিরুদ্ধে ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ সোমবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মোকছেদ আলী প্রামানিক বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী…
-

মাদকের কারবার নজরদারি করতে বাড়িতে ১৫ সিসি ক্যামেরা
সিসি নিউজ ডেস্ক।। বাড়িতেই ছিল মাদক কারবারের আখড়া। পুলিশ-প্রশাসনের অভিযান ও গ্রেপ্তার এড়াতে বাড়ির চতুর্দিকে নজর রাখার জন্য বসানো হয়েছিল সিসি ক্যামেরা। টাস্কফোর্সের অভিযানে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে মাদক, আটক করা হয়েছে দুজনকে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকায় এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার…
-

মিথ্যা অপহরণ মামলায় কারাগারে সিয়াম: অপহৃত কিশোরকে উদ্ধার করলো জিআরপি পুলিশ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর স্টেশন থেকে অপহরণ হয়েছে মোহিত বাবু (১৩) নামের এক কিশোর। অপহরণকারীরা অজ্ঞাত স্থানে ছেলেকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ মোহিতের বাবা মামুন অর রশিদের। ওই অভিযোগের পরের দিনেই সিয়াম হোসেন (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। কিন্তু শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অপহৃত কিশোরকে ট্রেন যাত্রীদের কাছে নিজের…
-

নীলফামারীতে শিশু ধর্ষণকারীকে গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ডালিমকে (৪০) গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে মধ্যরাজীব চেংমারী হতে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন। এতে ৫ শতাধিক নারী-পুরুষসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,…
-

ঠাকুরগাঁওয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ২
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও সদরে এক গৃহবধূকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভূল্লি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী ওষুধ কেনার জন্য একটি দোকানে যান। সেখানে শ্বশুরবাড়ির পরিচিত হামিদুর…
-

কুড়িগ্রামে বিল থেকে সাব- রেজিস্ট্রারের লাশ উদ্ধার: সৎ ভাই আটক
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, কয়েক বছর আগে…
-

বাসের ধাক্কায় খুলে গেল ট্রাকের ৪ চাকা, হেলপার নিহত
সিসি নিউজ।। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে…
-

ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ দপ্তরির বিরুদ্ধে
সিসি নিউজ।। রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগের আলোকে…