• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আটকলক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিদার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্যবসায়ীকে মারধর করে চিংড়ি পোনা, মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার সন্ধ্যায় কমলনগর থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাই মামলার আসামি দিদারকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ জানান, গত ১০ এপ্রিল দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের মাছ ব্যবসায়ী মোসলেহ উদ্দিন চিংড়ি পোনা নিয়ে কমলনগরের লুধুয়া থেকে যাচ্ছিলেন। এসময় ইসলামগঞ্জ এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা দিদারসহ ৪ জন মিলে ওই ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার চিংড়ি পোনা, ২টি মোবাইল ফোন সেট ও ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ