সিসি নিউজ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মাগুরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত আদেশে এ তথ্য মিলেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক আদেশে ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলায় বর্তমানে ডিসি পদে কর্মরত ছয়জনকে বদলি করা হয়েছে। ১৮ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নতুনভাবে ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।