• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়নগঞ্জ-৫ আসন: ফলাফল প্রত্যাখ্যান স্বতন্ত্র প্রার্থী আকরামের

akramঢাকা: নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্রপ্রার্থী এস এম আকরাম। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এরআগে নির্বাচনের ভোটগ্রহণের সময় সাংবাদিকদের বলেছিলেন, ফলাফল যাই হোক তা তিনি মেনে নেবেন।

এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান জয়লাভ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামকে ১৮ হাজার ৭৪২ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম ওসমান পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট এবং আনারস প্রতীকে এস এম আকরাম পেয়েছেন ৬৪ হাজার ১১৪ ভোট।

এ নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ