• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

Chatro Dolমানিকগঞ্জ: বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পুলিশ মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পারভেজ বিকেল সাড়ে ৫টার দিকে থানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও, পারভেজের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশকে মারধর, গাড়ী পোড়ানো ও বিস্ফোরকসহ ৩৩টি মামলা রয়েছে বলে দাবি করেন তিনি।

এর মধ্যে একটি মামলা বিচারাধীন ও ৪/৫টি মামলা তদন্তাধীন রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ