• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

সিসি নিউজ : মিয়ানমারের চলা সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ মঙ্গলবার কূটনীতিকরা জানিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠক হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদের প্রায় সবাই সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘ রাখাইনে চলা এই সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে দাবি করেছে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই অভিযানকে ‘গণহত্যা নামে অভিহিত করেন।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী আর চার সদস্য রাষ্ট্র মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও আগামী বৈঠকের অনুরোধ জানায়। এর আগে নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকের পর মিয়ানমারে সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানায়।
খবর: এএফপির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ