• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সবজি পরিবহনে পঞ্চগড়-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন চালু

সিসি নিউজ ডেস্ক ।। করোনা মহামারিতে কৃষিপণ্য ও জরুরি মালামালের পার্শ্বেল পরিবহনে পঞ্চগড়-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

বিশেষ ট্রেনের উদ্বোধনী আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, সীম, মিস্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন মেট্রিক টন শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচ পাঠান।

পঞ্চগড় রেল বিভাগ জানায়, কৃষিপণ্য পরিবহনে এই ট্রেন প্রতি শনিবার, সোমবার এবং বুধবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলবে। পঞ্চগড় স্টেশন ছাড়বে দুপুর ০১: ০০ টায় এবং ঢাকা পৌঁছাবে ভোর ০৩:০০ টায়। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ‘ঢাকা থেকে পার্শ্বেল নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ পৌছাবে। ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময় সকাল ০৬:০০টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ০৮:৩০ টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ