• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধার

শরনার্থীআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার লিবিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে একই দিন ইতালি উপকূল থেকে আরো ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আইয়ুব কাশেম জানান, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ৬০০ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া ওই নৌকার চার নারী যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন শরণার্থী নিখোঁজ রয়েছেন।

কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশের নাগরিক কিংবা তাদের পরিচয় কী, সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ভূমধ্যসাগর থেকে ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শনিবার সিসিলি প্রণালি থেকে কোস্টগার্ড ৩৭৮ জনকে উদ্ধার করেছে। পৃথক অভিযানে ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন ৪২০ জনকে উদ্ধার করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ