• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরের মেয়র তাহেরের সম্পদ সন্ধানে দুদক

দুদকলক্ষ্মীপুর: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ।

তাহেরের বিরুদ্ধে অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকেই অনুসন্ধানের সিদ্ধান্ত হয় কমিশনে।

এ সিদ্ধান্তের ভিত্তিতে রবিবার দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে তদারককারী কর্মকর্তা এবং উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসন্ধানের বিষয়টি কমিশন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের বিরুদ্ধে তথ্যসহ অবৈধ সম্পদের অভিযোগ এলে দুদকের বাছাই কমিটি তা প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের পক্ষে মত দেয়। পরে এ অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের অনুমোদন দেয় কমিশন।

দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাহেরের যে পরিমাণ নামে-বেনামে সম্পদ রয়েছে তা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার বিভিন্ন বাড়ি, প্লট-জমি এবং নামে- বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ