• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্যাস ও রেলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

১১১১কুড়িগ্রাম: রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস ও রেলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। রবিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শাপলা চত্বর প্রাঙ্গনে রংপুর-ভূরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি অ্যাড.নজরুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাধারণ সম্পাদক হারুর অর রশীদ মিলন প্রমুখ।

এ সময় বক্তারা দাবি করেন, দেশের পিছিয়ে থাকা জনপদের মধ্যে রংপুর অন্যতম। বৃহত্তর এই অঞ্চল কৃষি ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু এখনো গড়ে উঠেনি সার কারখানাসহ শিল্প-কলকারখানা।

এছাড়াও কুড়িগ্রাম-ঢাকা সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নসহ পাইপ লাইনের মাধ্যমে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানানো হয়। দাবি মানা না হলে পরবর্তীতে রাজধানী ঘেরাওসহ কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ