• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় গৃহবধুকে গণধর্ষণ: গ্রেফতার ২

ধর্ষণগাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ি গ্রামের এক গৃহবধুকে গণ ধর্ষণের অভিযোগে মানিক মিয়া (২৭) ও আলমগীর হোসেন (২৯) নামে দুই বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার সাথে জড়িত অপর ৪ যুবককে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

রোববার গাইবান্ধা সদর থানায় ধর্ষিত গৃহবধুর স্বামী ইমন আলী মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর হয়ে ওঠে। মামলায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে গত শুক্রবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে ওই গৃহবধু পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে একটি অটোরিক্সাযোগে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গাইবান্ধা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শোলাগাড়ি বিল এলাকায় স্থানীয় বখাটে মানিক মিয়াসহ তার অপর ৪ সহযোগি অস্ত্রের মুখে অটোরিক্সা থামিয়ে জোর করে নামিয়ে নিয়ে ওই গৃহবধুকে শোলাগাড়ি বিলের দিকে নিয়ে যায়। সেখানে তারা ৫ জন মিলে গৃহবধুকে গণ ধর্ষণ করে। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী বাড়ইপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে রাত্রি যাপনের জন্য রেখে দেয়। পরে ওই গৃহবধুকে গভীর রাতে আলমগীর হোসেনও জোর পূর্বক ধর্ষণ করে। পরদিন ওই যুবকরা গৃহবধুকে একটি অটোরিক্সায় তুলে গাইবান্ধার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।

গৃহবধু ঢাকায় গিয়ে সেখানে অবস্থানরত তার স্বামীকে সব কথা খুলে বলেন। তার স্বামী ইমন আলী সেখানে একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। শনিবার রাতেই ইমন আলী ও তার স্ত্রী ওই গৃহবধু এ ঘটনায় মামলা দায়েরের উদ্দেশ্যে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। রোববার সকালে তারা সদর থানায় মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ