• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে জেলা বিএনপি নেতা খুন

খুনযশোর : যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

নিহত ফেরদৌস হোসেন শহরতলী বিরামপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায়  ফেরদৌস হোসেনের সঙ্গে ফারুক নামে এক ব্যক্তির বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান আজাদ জানান, নিহতের ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, ফেরদৌস হোসেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ