• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে খ্রিষ্টান নাগরিককে হত্যার ঘটনায় আটক ৮

138212_1কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়ায় খ্রিষ্টান নাগরিক মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত সন্দেহে আট জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জনকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বুধবার বিকাল সাড়ে ৫টায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে একইসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচি থেকে প্রশাসনকে সাতদিনের সময় বেঁধে আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে হত্যাকারীদের আটক না করা হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা সাইফুল আলম দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু।

এছাড়াও বাসদের ফুলবর রহমান, মোনাব্বের হোসেন মিন্টু, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন মোহন্ত বক্তব্য রাখেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু আল্টিমেটাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ