• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশকুড়িগ্রাম: কুড়িগ্রামের শহরের ভোকেশনাল মোড় এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঔষধ ব্যবসায়ী এ এস এম সায়েম (৩৫) এর পিছন দিকে হাত বাধা অবস্থায় অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত সায়েম নাজিরা মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

বুধবার দুপুর থেকে দোকান বন্ধ থাকায় এবং বাড়িতে না যাওয়া রাত সাড়ে ৯টার দিকে সায়েমের ছোট ভাই শিথিল দোকানের সাটার খুলে হাত বাধা অবস্থায় সিলিং ফ্যানের সাথে অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।

পাশ্ববর্তী ব্যবসায়ী জিতু জানায়, গত ৩ দিন একটানা দোকান বন্ধ থাকার পর মঙ্গলবার দোকান খুলেন সায়েম।

বুধবারও দুপুর পর্যন্ত দোকানেই বসা ছিল সায়েম। কিন্তু সন্ধা পর্যন্ত বাড়িতে না যাওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তার ছোট ভাই এডভোকেট শিথিল দোকানের সাটার খুলে তার লাশ দেখতে পায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

এদিকে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকাণ্ডের একদিন পর সায়েমের রহস্যজনক মৃত্যুতে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ