ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমার উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সাড়ে ১২টায় বাংলাদেশ স্কাউট, ডোমার উচ্চবিদ্যালয় ইউনিট শাখার উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে স্কাউটদের দীক্ষানুষ্টান অনুষ্টিত হয়েছে ।বাংলাদেশ স্কাউট ,ডোমার উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাবিহা সুলতানা ।উপস্থিত ছিলেন অভিভাবক ও প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি),সহকারী প্রধান শিক্ষক, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রুহুল আমীন,ইউনিট লীডার ,শিক্ষক হারুন অর রশীদ , সহকারী কমিশনার ,শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন প্রমুখ ।