• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে দুই প্রতারক আটক

আটকডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে  ভাই ও  শিশুকে হত্যার  হুমকি দিয়ে এক গৃহবধুকে দুই মাস আটকে রেখেছে প্রতারক ট্রাক ড্রাইভার জয়নুল ।
ডোমার  সদর ইউনিয়নের  ৮ নং  ওয়ার্ডে পশ্চিম চিকনমাটি গ্রামে নবারপাড়ায় বৃহস্পতিবার রাতে  জোরপূর্বক অপহরন করে তুলে নেওয়ার সময় দুই অপহরনকারীকে আটক করে ডোমার থানা সোপর্দ করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও গৃহবধূ নাসরীন আকতার (২৫) জানান, আমার ভাই ও শিশু মিথিলা (৭) কে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক সিএনজিতে করে তুলে আনে । এই খানে স্বামী স্ত্রী পরিচয়ে ডোমার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম চিকনমাটির নবারপাড়ায় জাকারিয়ার বাড়ীতে  আটকে রাখে । আমাকে হেলপার রনি ও জয়নাল (৪৫) জোরপুর্বক তুলে নেওয়ার সময় আমার চিৎকারে এলাকাবাসী তাকে আটক করে থানায় দেয় ।
ডোমার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম চিকনমাটির নবারপাড়ায় বাড়ীর মালিক জাকারিয়ার (৪০) জানান,এলাকার ছেলে রনির পরিচিত ওরা । স্বামী স্ত্রীর পরিচয়ে আমার বাড়ীতে ভাড়া ছিল দেড়মাস । আগে কিছু টেরপাইনি । বৃহস্পতিবার রাতে নাসরিনকে জয়নাল ও রনি জোরপূর্বক তুলে নেওয়ার সময় এলাকাবাসী মটরসাইকেলসহ তাদের আটক করে থানায় দেয়। ডোমার থানার ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন ।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে  ডোমার থানার উপ পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, প্রতারনার অভিযোগে আটক করা হয়েছে ।
উল্লেখ্য, গৃহবধূ  নাসরীন আকতার পাবনার বেড়া উপজেলার রুপপুর মধ্যপাড়ার (ওমানে বসবাসরত) আব্দুল বারেকের স্ত্রী । একই এলাকার মৃত হেনার পুত্র  জয়নাল । ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ডের বাবুর পুত্র হেলপার রনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ