• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তনু হত্যার প্রতিবাদে “শিক্ষানগরী সৈয়দপুরের” মানববন্ধন

Tonu1সিসি নিউজ: কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ‘ধর্ষণ’ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সৈয়দপুরের সাধারণ মানুষ। খুনিদের গ্রেপ্তারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলে শিক্ষানগরী সৈয়দপুর। ফেসবুকেই মানববন্ধন পালনের ঘোষণা দেয়া হয়। রোববার সকাল ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে “শিক্ষানগরী সৈয়দপুর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সংগঠনটির সভাপতি ও মানব সমস্যার বার্তা সম্পাদক মোঃ সাহবাজ উদ্দিন সবুজের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে উদীচী শিল্পী গোষ্ঠি, প্রথম আলো বন্ধু সভা, লিও ক্লাব, নারী মুক্তি আন্দোলন, পূর্বালী স্কাউট বিজ্ঞান ক্লাব, আমাদের প্রিয় সৈয়দপুর, সৈয়দপুর নিউজ, ছাত্রলীগ, ছাত্রমৈত্রীসহ সব পেশার মানুষ। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য বলেন উদীচী সৈয়দপুর শাখার উপদেষ্টা নুরুজ্জামান জোয়ারদার, সৈয়দপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, নারী মুক্তি আন্দোলনের নেত্রী কামরুন নাহার ইরা, ওয়ার্কাস পার্টির সভাপতি রুহুল আমিন মাস্টার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ আসাদ, এপেক্স ক্লাবের সিনিয়র সভাপতি কুতুব উদ্দিন আলো, লিও ক্লাব অব সৈযদপুরের সভাপতি মোঃ আরমান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ। উদ্বোধণী বক্তব্যে শিক্ষানগরী সৈয়দপুরের অন্যতম সদস্য খুরশিদ জামান কাকন সংগঠনটির আহবানে সাড়া দেয়া উপস্থিত সংগঠন ও ব্যাক্তিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির অন্যতম সদস্য নওশাদ আনসারী ও  হাসিন আরমান সাগর। মানববন্ধনে বক্তারা বলেন, “সারা দেশ আজ তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা কুমিল্লার মানুষের সঙ্গে সংহতি জ্ঞাপন করে সারাদেশে আন্দোলনের বার্তা নিয়ে যেতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, খুনি-ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে।” তিনি বলেন, “হত্যা-ধর্ষণের মাধ্যমে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদন। খুনিরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এর বিপরীতে জনগণ কিছুই করতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, সেই বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাব।”
গত ২০ মার্চ রাতে কুমিল্লার সেনানিবাস এলাকায় ধর্ষণের পর হত্যা করা হয় ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ