• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে অপহৃত ভুট্টা ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

আটকডোমার (নীলফামারী) প্রতিনিধি: সিআইডির অভিযানে নীলফামারীর ডোমার উপজেলায় ৬ অপহরনকারী গ্রেফতার হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে অপহরনের শিকার ভুট্টা ব্যবসায়ী রব্বানী(৪০)। রবিবার ভোরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামে এই অভিযান চালায় সিআইডি।
দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া (পিপিএম) জানান অপহরনকারীরা গত ২৫ মার্চ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশ্বর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ভুট্টা ব্যবসায়ী রব্বানীকে(৪০) দিনাজপুর শহরের রামসাগর এলাকা থেকে অপহরন করে। এরপর অপহরনকারীরা রব্বানীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে ৭ লাখ টাকা দাবি করে আসছিল।
রব্বানীর পরিবারের লোকজন এ ঘটনায় দিনাজপুর থানায় ২৬ মার্চ সকালে একটি মামলা দায়ের করে (মামলা নম্বর ৪৭)। তাৎক্ষনিকভাবে মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।
দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া কৌসুলে অপহরনকারীদের দাবি মেনে নেয়। অপহরনকারীদের ঠিকানা অনুযায়ী মুক্তিপণের টাকা প্রদানের সময় নীলফামারীর ডোমার উপজেলায়  অভিযান চালিয়ে ছয় অপহরনকারীকে গ্রেফতার ও অপহরনের শিকার রব্বানীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অপহরনকারীরা হলো ডোমারের বাগডোকড়া গ্রামের  আমিুনুল ইসলাম ছেলে সাবু (৩২), আলী হোসেন ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫)  মৃত দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম(৩০) ও নুরুল ইসলাম রুবেল(২৮), নাছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৮) ও দিনাজপুরের  আলাউদ্দিন মিয়ার ছেলে রুস্তম আলী (৫০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ