• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

সড়ক দূর্ঘটনাবগুড়া: জেলার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার মহিপুর দুগ্ধ ও প্রাণী উন্নয়ন খামারের সামনে সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা-ছেলের নাম জানা যায়নি। তবে অপরজন হলেন দুর্ঘটনাকবলিত একটি বাসের চালক ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা নবীর হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১৪-৮৪৬৮) একটি যাত্রীবাহী বাস মহিপুর দুগ্ধ ও প্রাণী উন্নয়ন খামারের সামনে পৌঁছলে ঢাকাগামী সালমা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-০২৩০) অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মা (৪৫) ও ছেলে (৭) নিহত হন। কোচ চালক নবীর হোসেনকে আহতাবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যায়। এ ছাড়া দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ