• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

সড়কদিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭ টার সময় দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-কুলসুম (৪৫), জামিলা (৫০), হাসেনা বানু (৪৫), বকুল (৫৫), ফজলুর রহমান (৭০), ঝর্ণা (২০), সুবর্ণা (২৫), চৈতন রাম রায় (৪৫), আনিসুর রহমান (৩০), রবিউল (৪২), আল আমিন (১৭), লাইলী বেগম (২৪), হেলেনা বেগম (৫৫), আব্দুর রাজ্জাক (২২), নজরুল ইসলাম (৫০),আজম (৩৪), আনোয়ারা খাতুন (৫০) ও মহসীন আলী (৫০)।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বৃষ্টির সময় ঢাকা থেকে ঠাকুরগাওয়ের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা রূপসী এন্টারপ্রাইজের একটি বাস বীরগঞ্জ অতিক্রম করছিল।

এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ২৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা.শাহিনুর আলম জানান, আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫০), আজম (৩৪), আনোয়ারা খাতুন (৫০), মহসীন আলী (৫০) ও সুর্বণাকে (২৪) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অনেকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ