• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঘের চামড়াসহ দুই যুবক আটক

খুলনাখুলনা: খুলনা জেলার কয়রা উপজেলার সাতালিয়া গ্রাম থেকে বাঘের চামড়াসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।

সোমবার দুপুর ১২টায় খুলনার লবণচরা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬’র যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্প জানতে পারে, খুলনা জেলার কয়রা থানাধীন সাতালিয়া গ্রামের স্থানীয় একটি চক্র সুন্দরবন থেকে শিকার করা বাঘের চামড়া ঢাকার একটি চক্রের সঙ্গে কেনাবেচার পরিকল্পনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সোমবার সকাল সাড়ে ৭টায় সাতালিয়া গ্রামের আলতাফ হোসেনের বাড়ির পাশে উপস্থিত হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় শেখ মনিরুজ্জামান (৪৫) ও মো. রমজান আলী (৪০) নামে দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় রাখা বাঘের চামড়া উদ্ধার করা হয়। দুই কেজির বেশি ওজনের বাঘের চামড়ার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

উদ্ধারকৃত চামড়া বন ও পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর ও আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ