• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

তনুসিসি নিউজ : কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যারকারীদের গ্রেপ্তারের দাবিতে  ৩ এপ্রিল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া ওই দিন বিকেল ৪টায় টিএসসিতে ছাত্র সমাবেশ করা হবে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে। হত্যাকাণ্ডের আটদিন পরও সেনাবাহিনী দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। সরকারও তনু হত্যার কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

এর আগে সেনাবাহিনীর গাড়ি আটকানো নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র অর্ণব, মন্টু, রাহাত মারাত্মকভাবে আহত হয়েছেন।

সাধারণ শিক্ষার্থীদের এ অবরোধে অংশ নেয় ঢাকা কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, সামাজিক সংগঠন জাগরণের আহ্বান, নটরডেম কলেজ, ঢাকাস্থ বৃহত্তর মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় অর্নাসের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এ হত্যার এখনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ