• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ঘুষের টাকা ফেরতের দাবীতে তহশীলদার অবরুদ্ধ

Picture from nilphamari 29-03-2016-1,liliসিসি নিউজ: নীলফামারীর ডোমারে ঘুষের টাকা ফেরতের দাবীতে এক উপ সহকারী ভূমি কর্মকর্তাকে একটি কক্ষে ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে ভূক্তভোগীরা। এ ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যায় জেলার ডোমার উপজেলা ভূমি অফিসে। জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের শতাধিক ভূক্তভোগী ওই ইউনিয়নের উপসহকারী ভূমী কর্মকর্তা (তহশিলদার) আব্দুল মতিনকে অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৮টার দিকে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়দের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়। ভূক্তভোগীরা জানায়, গত ৩মাস আগে বামুনিয়া ইউনিয়নের ৩১১.৭৫ একর সরকারী “খ” তফশিলভূক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের কথা বলে ইউনিয়ন উপ-সহকারী ভূমী কর্মকর্তা আব্দুল মতিন ওই ইউনিয়নের দেড় শতাধিক ব্যাক্তির কাছ থেকে ৫হাজার থেকে ১৫ হাজার টাকা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে গত এক মাস আগে তিনি জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে বদলী হয়ে যান। ভূক্তভোগীরা উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে জানতে পারে তাদের কোন আবেদন জমা দেয়া হয়নি। গতকাল সোমবার উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মতিন ডোমার উপজেলা ভূমি অফিসে অবস্থানকালে শতাধিক ভূক্তভোগী জানতে পেরে ওই অফিসের একটি কক্ষে তাকে ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এরপর রাত ৮টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান মনোরঞ্জন রায় ও কতিপয় এলাকাবাসী এর মধ্যস্থতায় দেয় টাকার মধ্যে উপজেলা ভূমি অফিসের খরচা বাবদ ২হাজার টাকা বাদ দিয়ে বাকী টাকা আগামী এক মাসের মধ্যে ফেরত দেয়ার অঙ্গীকার করায় তাকে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ