• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

মৃত্যুলালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বেড়াতে এসে বিদ্যুত স্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৯মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মানিক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভুল্লাহাট ইউনিয়নের হাজরানীয়া গ্রামের আতিকুল ইসলাম(৩৫) ও তার ছেলে বরাত হোসেন(৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে বরাতকে সাথে নিয়ে তুষভান্ডারের মানিক বাজার এলাকার স্ত্রীর খালু মজিবর রহমানের বাড়িতে বেড়াতে আসেন আতিকুল ইসলাম।

এ সময় খেলতে গিয়ে ওই বাড়ির পাশ্বে বিদ্যুত চালিত সেচ পাম্পের তারে হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আটকে যায় শিশু বরাত হোসেন। তাকে বাঁচাতে ছুটে আসেন তার বাবা আতিকুল ইসলাম। এতে তিনিও বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস’লেই বাবা ছেলের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে তার গ্রামের বাড়িতে পাঠান।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ