টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহনের একটি চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে (২৩) ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন, ধনবাড়ী উপজেলা সদরের জয়নাল আবেদীনের ছেলে বাস চালক হাবিবুবুর রহমান নয়ন (২৮), নিজবর্ণি এলাকার মোতালেব হোসেনের ছেলে রেজাইল করিম জুয়েল (৩২) ও দয়ারাম বাড়ির আরশেদ আলীর ছেলে আব্দুল খালেক ভুট্টো (২৩)।
এর আগে রাত ১টার দিকে ওই নারীর স্বামী বাদী হয়ে চালক-হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা তিন ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে খালার বাড়ি থেকে গাজীপুর কর্মস্থলে ফেরার পথে ধনবাড়ীতে বিনিময় পরিবহনের চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণ করে চালক ও তার সহযোগীরা।