• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালমনিরহাটে স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ১

Lalmonirhat-aresst20160405042325লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে নবম শ্রেণির ছাত্র ইব্রাহিমকে (১৪) গলাটিপে হত্যার দায়ে খালু নান্নু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নান্নু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামের সাহেদ জামানের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নান্নু মিয়া উপজেলার নওদাবাস এলাকায় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত রোববার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিমকে (১৪) গলা টিপে হত্যার অভিযোগ উঠে তার খালু নান্নু মিয়ার বিরুদ্ধে। এ সময় তার দাদী ধওলি বেগম (৫০) ও ভাই আবু বক্করকে (১১) মারার চেষ্টা করলে তারা আহত হন। ধওলি বেগমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয় ও আবু বক্করকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইব্রাহিম আমঝোল নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

গত রোববার সন্ধায় নিহত ইব্রাহিম হোসেনের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় নান্নুসহ আরও দুইজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ