
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বই বিতরন করেছে কবি এম.উমর ফারুক পাঠাগার। এ কর্মসূচির মধ্যদিয়ে নতুন পাঠক তৈরি ও বই পড়তে সকলকে উৎসাহ দেয়ার উদ্যোগ নিয়েছে পাঠাগার।
গতকাল সকালে জেলার চিলমারী সীমান্ত উলিপুর তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা তেলীপাড়া গ্রামে কবি এম.উমর ফারুক পাঠাগারের কার্যালয়ে এ বই বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বই বিতরন কর্মসূচি পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাঠাগারের সহ সাধারন সম্পাদক শিরিনা মেহফুজ ফারুক, এস এম মঈনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আবু হানিফ সরকার, সহ অর্থবিষয়ক সম্পাদক গাউসুল আজম, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ইয়াসমিন, নুর মোহাম্মদ আলী, জিয়াউল ইসলাম, আবু তাহের ও রেদওয়ানুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে পাঠাগারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক মো. গোলাম মোস্তফা সবার হাতে বই তুলে দেন।