সিসি নিউজ: ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ মে । একই দিনে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিপাকে পড়েছেন স্কুল-মাদ্রাসার হাজার হাজার শিক্ষকসহ আবেদনকারীরা।
এনটিআরসিএ ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রিলিমিনারি টেস্টে অংশ নিতে হবে প্রার্থীদের। এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় অংশ নেওয়ার কারণে আবেদনকারীরা নিজেদের ভোটও দিতে পারবেন না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন ৭ মে ঢাকার নবাবগঞ্জ উপজেলা, গাজীপুরের কালিয়াকৈর, মানিকগঞ্জের সাটুরিয়া, মুন্সিগঞ্জের টংগীবাড়ী, গোপালগঞ্জের মুকসুদপুর, কিশোরগঞ্জের ভৈরব, জামালপুরের মাদারগঞ্জ, টাঙ্গাইলের মধুপুর, নরসিংদীর রায়পুরা, নেত্রকোনার বারহাট্টা, ফরিদপুরের মধুখালী, মাদারীপুরের রাজৈর, ময়মনসিংহ সদর ও ফুলবাড়ীয়া, রাজবাড়ী সদর ও পাংশা, শেরপুর সদর চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া, কুমিল্লার মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, চান্দিনা ও ব্রাহ্মণপাড়া, চাঁদপুরের শাহারাস্তি ও মতলব, বি-বাড়িয়ার বিজয়নগর, ফেনীর ছাগলনাইয়া, লক্ষ্মীপুরের রায়পুর, নোয়াখালীরসোনাইমুড়ি, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও সদর, যশোরের ঝিকরগাছা, নড়াইল সদর ও কালিয়া, মাগুরার মহম্মদপুর ও শালিখা, মেহেরপুরের গাংনী, রংপুরের মিঠাপুকুর, পীরগাছা ও কাউনিয়া উপজেলা, কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ও রাজারহাট, গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর, ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী, দিনাজপুরের চিরিরবন্দর ও পার্বতীপুর, নীলফামারীর ডোমার ও কিশোরগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারী, লালমনিরহাট সদর ও আদিতমারী, রাজশাহীর বাঘামারা, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, পাবনার আটঘরিয়া ও সুজানগর, বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম, জয়পুরহাটের আক্কেলপুর, নওগাঁর পোরশা ও আত্রাই, নাটোরের নলডাঙ্গা, সিলেটের দক্ষিণ সুরমা , গোলাপগঞ্জ ও বিশ্বনাথ, মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। –