রংপুর: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই নারী-পুরুষকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের পুঠিয়াগ্রামের মাহামুদ আলমের ছেলে আব্দুর রহিম এবং তার সঙ্গে থাকা লালমনিরহাট জেলার রোজিনা বেগম।
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের এএসপি ওয়াসিম ফিরোজ ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।