• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনী সহিংসতায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যানড়াইল : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনপূর্ব সহিংসতায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহীদ আলী (৪০) নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। নিহত শহীদ আলী জয়নগর গ্রামের কালা মিয়া শেখের ছেলে এবং জয়নগর ইউপির আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন চৌধুরী পক্ষের সমর্থক।

এ ছাড়া এ ঘটনায় নিহত শহীদ আলীর ভাই মনিরুলকে (৩৫) কুপিয়ে জখম করাসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৮টার দিকে চরজয়নগর গ্রামের চর এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী আইউবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  এ সময় আওয়ামী লীগ নেতা শহীদ আলীকে কুপিয়ে আহত করা হয়। চিকিৎসার জন্য খুলনা নেওয়ার সময় পথিমধ্যে শহীদ আলী মারা যান।

এ ছাড়া সংঘর্ষে আইউব আলী জমাদ্দার (৪৮), জাকির জমাদ্দার (৪০), সোহেল জমাদ্দার (২০), আরজ আলী জমাদ্দারসহ (৫০) উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়াদুল হক বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ