• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে প্রবীণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

Picture111ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: প্রবীণের স্বাস্থ্য সেবা ও পুষ্টির অধিকার নিশ্চিতে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের সেনড়াতে শনিবার রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উপলক্ষ্যে  ADA on Health 2016 ক্যাম্পেইন এর আওতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহি’র আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্ন্তজাতিক সংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিতে জনসচেতনতা তৈরী এবং নীতি নির্ধারনী পর্যায়ে এ্যডভোকেসীর উদ্দ্যেশ্যে মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলাদিপুর ইউনিয়নের প্রতিধ্বনি সাংস্কৃতিক দল প্রবীণের স্বাস্থ্য বিষয়ক গান ও নাটক (অগ্রাধিকার) দর্শকের মাঝে উপস্থাপন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগ দেশের প্রবীণ জনগোষ্ঠির সুস্বাস্থ্য নিশ্চিত কাজ করে যাচ্ছে। বেশিরভাগ প্রবীণরা ডায়াবেটিসের স্বীকার এবং নানা কারণে প্রবীণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে তা উঠে আসছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রনেও রাখাও সম্ভব এবং এক্ষেত্রে পরিবারের সচেতনতা এবং সরকারী উদ্যোগ দরকার।
তারা আরো বলেন, ডায়াবেটিস টেষ্ট, চিকিৎসা এবং এ সম্পর্কে শিক্ষা যদি প্রবীণসহ অন্যান্য বয়সের জন্য হাতের নাগালে আনা হয়। তাহলে প্রবীণরা ডায়াবেটিস সহ অন্যান্য চিকিৎসা পাবে। বয়স ও লিঙ্গ ভিত্তিক তথ্য সংগ্রহ করে ডায়াবেটিস নিয়ন্ত্রনের জন্য সেবা গ্রহণ ও পদ্ধতিগত নীতি নির্ধারনী ঠিক করার ক্ষেত্রে  প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলাদিপুর ইউনিনের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, প্রবীণ অধিকার সুরক্ষার ফুলবাড়ি উপজেলার ওর্য়াকিং কমিটির সভাপতি ভবেশ চন্দ্র মন্ডল, সুশীল সমাজের প্রতিনিধি দিননাথ মন্ডল,অতুল চন্দ্র, ইউপি সদস্য পরেশ চন্দ্র, মদন চন্দ্র , সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ