• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মটরসাইকেলকে বশ মানানো সেই জাহিদুল

Chমানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : মানুষ বড়ই বিচিত্র। একেক মানুষের একেক একেক রকম শখ থাকে। শখের বশে কতজনই না কত কাজই করে তার ইয়ত্তা নেই। এ শখের জন্য মানুষকে কতই না চর্চা ও প্রচেষ্টা করতে হয়। একাগ্র চর্চা ও প্রচেষ্টা মানুষকে অনেক সময় মানুষকে কাংখিত লক্ষ্যে পৌঁছে দেয়। আবার কেউ কেউ ব্যর্থ হয়। এমনি এক অসাধারণ চর্চা ও প্রচেষ্টায় হাতল ছেড়ে দিয়ে মোটর বাইক ছেড়ে চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সবাইকে হতবাক করে দিচ্ছেন উপজেলার মথুরাপুর গ্রামের ব্যবসায়ী জাহিনুর আলম।

জাহিনুর আলম (৪৯) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের কারেঙ্গাতলী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং ধান চাউল ব্যবসায়ী। তার তৃপ্তি ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তিনি দীর্ঘ ১০ বছর ধরে নিরলস প্রচেষ্টা, শ্রম ও চর্চা করে মোটর বাইকের হাতল ছেড়ে দিয়ে চালানো শুরু করেন। এতে তিনি সফলও হন। তিনি মোটর বাইকের হাতল ছেড়ে দিয়ে দীর্ঘপথ পাড়ি দিতে পারেন।

সরজমিনে উপজেলার বেলতলীবাজারে গিয়ে দেখা যায়, জাহিনুর আলম দিনাজপুর-পার্বতীপুর সড়কে মোটর বাইকের হাতল ছেড়ে দিয়ে ১০কিলোমিটার পথ পাড়ি দেন। তার ২ ছেলে, ১ মেয়ের মধ্যে বড় ছেলে ছামিউল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে মাস্টার্সে, একমাত্র মেয়ে জেসমিন আক্তার তৃপ্তি ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে লেখাপড়া করছে। হাতল ছেড়ে দীর্ঘপথ পাড়ি দেয়ার বিষয়ে জাহিনুর আলম জানান, ৩/৪ বছর চেষ্টা ও চর্চা করে এতে সফলতা অর্জন করেছি।
ওই এলাকার ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী শাহ্ জানান, সে নিতান্তই শখের বশে চেষ্টা করে অসাধ্য সাধন করেছে। সে এটি শখের বশে মোটর বাইক চালাতে পারে কিন্তু এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। যে কোন মূর্হুতে ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনা। জনস্বার্থে তাকে হাতল ছেড়ে দিয়ে মোটর বাইক না চালানোর জন্য নিষেধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ