• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাল্টায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Panamaআন্তর্জাতিক ডেস্ক : পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথিতে ঘনিষ্ঠ দুই রাজনৈতিক সহযোগীর নাম আসায় প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাটের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে মাল্টায়। রোববার বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার লোক।

গত সপ্তাহে মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়ে যায়। এসব নথিতে দেখা গেছে, বিশ্বের ৭২টি দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদসহ শীর্ষস্থানীয় ধনীরা কর ফাঁকি ও অর্থ পাচার করতে বিদেশে অফশোর কোম্পানি খুলেছিলেন। পানামা পেপার্সে নাম আসায় ইতিমধ্যে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।

পানামা পেপার্সে মাল্টার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যে দুই রাজনৈতিক সহযোগীর নাম এসেছে এরা হলেন   স্বাস্থ্য ও জ্বালানিমন্ত্রী কোনরাদ মিজ্জি। তিনি ক্ষমতাসীন লেবার পার্টির উপপ্রধানও। অপরজন হচ্ছেন প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ কেইথ স্কিমব্রি।

রাজধানী ভাল্লিত্তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রোববার বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এ সময় বিরোধীদলীয় নেতা সিমন বাসুত্তিল বলেন, ‘আপনার ওপর লজ্জা…আপনি মাল্টাকে লজ্জিত করছেন। সরকারে থাকার নৈতিক অধিকার আপনি হারিয়ে ফেলেছেন।’

এদিকে প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট জানিয়েছেন, তিনি তার দুই সহযোগীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি পুরোপুরি জানার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ