চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি, সাপ্তাহিক জনপ্রাণ নিজস্ব প্রতিবেদক ও ওলামালীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শফিকুল রহমান(৪৪) রবিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে হ্নদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহ …….. রাজিউন)। তিনি পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সহ-সুপার হিসাবে কর্মরত ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তার এই অকাল মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, চিলমারী প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পরিবার, সাপ্তাহিক যুগের খবর পরিবারসহ সামাজিক সংগঠন গুলো তার আত্মার মাগফিরাতসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিসি নিউজ’র পরিবারের পক্ষ থেকে মৃতার আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
বিএনপি থেকে সভাপতির পদত্যাগ
কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি পারিবারিক বিশেষ অসুবিধার কারন উল্লেখ্য করে পদত্যাগ পত্রটি রানীগঞ্জ ইউনিয়ন সাধারন মফিজুল হকের নিকট জমা দিয়েছেন। তবে তিনি কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগে যোগদান করবেন বলে একটি সুত্রে জানা গেছে।