• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

নিহতনওগাঁ: নওগাঁ শহরের ডাক্তারের মোড়ে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বুধবার বিকেল পৌনে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হাসান (২৬) ও মো. আলী (৩৬।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শহরের ডাক্তারের মোড়ে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এসময় আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বিকেলে নওগাঁ থেকে একটি অটোরিকশা নয় যাত্রী নিয়ে হাঁপানিয়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানসহ অটোরিকশার চার যাত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানোর পর সেখানে মো. আলী নামে আরেকজন মারা যান। নিহত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ