• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে নৃত্যাঙ্গণে বর্ষ বিদায়-বর্ষ বরণ

DSCN0916চাঁদপুর প্রতিনিধি: বর্ষ বিদায়-বর্ষ বরণ উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে নৃত্যাঙ্গণের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
সংগঠনের সভাপতি প্রফেসর রনঞ্জিত কুমার রণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্বায়ক অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায়, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক  শ্যামা সুন্দর মন্ডল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আলো, বাতাস ও প্রকৃতি বাংলাদেশের সংস্কৃতি। এ সংস্কৃতিকে আমাদের লালন ও ধারন করে এগিয়ে যাচ্ছি। পয়লা বৈশাখের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো। পান্ত ও ইলিশ ছিলো অপসংস্কৃতি। এ অপসংস্কৃতি থেকে চাঁদপুর বাসী বের হয়ে এসেছে। গত ৫/৭ বছর পয়লা বৈশাখে চাঁদপুরবাসী ইলিশে ব্যবহার করছে না। নৃত্যাঙ্গন যে আয়োজন করেছে তার জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ