সিসি নিউজ: দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বছরটা সুন্দরভাবে শুরু হয়েছে, এটা যেন অব্যাহত থাকে। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নববর্ষের শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনে দেশবাসীর আনন্দ উদযাপনের অনুষ্ঠানগুলো দেখছি। দেশবাসী আনন্দ করছে, দেখে ভালো লাগছে।
শেখ হাসিনা বলেন, সবসময়ই দুঃশ্চিন্তায় থাকি, কখন কী ঘটে যায়। আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারবো।
এ সময় দেশবাসীকে উপদেশ দিয়ে বলেন, বিকাল পাঁচটার পর উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকুন।