• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঁশখালীতে নিহত প্রত্যেক পরিবার পাচ্ছে ১৫ লাখ টাকা

বাঁশখালীসিসি নিউজ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আজ শুক্রবার বাদ জুমা নিহত ৪ জনের পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা হস্তান্তর করা হবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে সরকার ১৫ লাখ টাকা করে প্রদান করবে। এ ছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় হিসেবে উপযুক্ত অনুদান প্রদান করা হবে। ইতিমধ্যে হতাহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা দিলেও আন্দোলনকারীরা ১৫ লাখ টাকা করে দাবি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ