• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৫শ শিক্ষার্থী

প্রাথমিকসিসি নিউজ: প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৫ সালের পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫ শত শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধা কোটায়) পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ কোটায় পেয়েছে ৪৯ হাজার ৫শ শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সভাকক্ষে এ ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি জানান, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। ট্যালেন্টপ্রাপ্তদের এবার প্রতি মাসে ৩ শত টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল দুই শত টাকা। অন্যদিকে সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তদের দুইশত পঁচিশ টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, গত বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল ২২ হাজার এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষাথী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ