• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষ: নিহত ১৩

Taragonjসিসি নিউজ: রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতি ব্রীজের সন্নিকটে ১৩ মাইল এলাকায় দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৮জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত প্রায় ৪০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। এর মধ্যে তারাগঞ্জের ওকডাবাড়ি ফারুকিয়া দাখিল মাদ্রাসার কৃষি বিষয়ের সহকারী শিক্ষিকা রয়েছেন। নিহত ওই শিক্ষিকার স্বামী সৈয়দপুর গোলাহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক সাহাদাত হোসেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Taragonj Acident Picture (5) copyপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারাগঞ্জের ১৩ মাইল এলাকায় সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাস ও কুমিল্লা থেকে রংপুর হয়ে সৈয়দপুরগামী সায়মুন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ৮জনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আরো ৫জনের মৃত্যু ঘটে। লাশগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সৈয়দপুর ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুমড়ে-মুচড়ে যাওয়ায় বাসগুলো কেটে কয়েকজনের লাশগুলো বের করা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক আয়াত আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফার সুলতানা ও তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়াসহ প্রশাসনেরা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

11


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ