• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাতীবান্ধায় চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাই

ছিনতাইলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অটোরিক্সা চালক ইসরাফিল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করে অটোরিক্সা নিয়ে পালিয়ে গেছে দৃর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
ইসরাফিল জেলার কালীগঞ্জ উপজেলার বাবুর ডাঙ্গা এলাকার মৃত রমজান আলীর পুত্র বলে জানা গেছে ।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী কর্মকর্তা আল মামুন জানান, ইসরাফিলকে গলায়, হাতে ও বুকে কোপানোর ফলে অনেক রক্ত ক্ষরন হয়েছে। এছাড়া তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরী বিভাগে প্রাথমিক ভাবে সকল প্রকার চিকিৎসা প্রদান শেষে রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার(এসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে ইসরাফিলকে কোপানো হয়েছে এর সঠিক কারন এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে তদন্ত ওসি আব্দুল রাজ্জাক গিয়েছে। তিনি আসলে ঘটনা সম্পর্কে জানা যাবে বলে। তিনি আরো জানান, উন্নত চিকিৎসার জন্য ইসরাফিলকে চিকিৎসক  রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ