• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

Rajarhat-Kurigram News Pic-20-04-2016রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৭ মে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মো. খোরশেদ আলম নামের এক ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডে মো. আব্দুল লতিফ, মো. মাহবুবার রহমান এবং মো. আব্দুল জলিল নামে আরও তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। গত ১৮ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ১৯ এপ্রিল রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার এবং ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. ওয়াজেদ আলী মো. খোরশেদ আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, বিদ্যানন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। অত্র উপজেলার ৭টি ইউনিয়নে একমাত্র ইউপি সদস্য পদে মো. খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এক পরিবারে ৩ চেয়ারম্যান প্রার্থী
রাজারহাটে চাচা-ভাতিজার নৌকা-ধানের শীষের লড়াই জমে উঠেছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আসন্ন চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত ২নং ছিনাই  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার মধ্যে নৌকা-ধানের শীষসহ একই পরিবারে তিন চেয়ারম্যান প্রার্থীর লড়াই জমে উঠেছে। চাচা ও দুই ভাতিজার বর্তমানে নির্বাচনী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চাচা বর্তমান ছিনাই ইউনিয়ন পরিষদের টানা দু’বারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সহ. অধ্যাপক মো. সাদেকুল হক নুরু (নৌকা), ভাতিজা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (চশমা) এবং তার ছোট ভাই ছিনাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী প্রভাষক নিজাম উদ্দিন (ধানের শীষ) প্রতীকে নির্বাচনী যুদ্ধে নেমেছেন। এদিকে ওই ইউপিতে জাপা (এ) সমর্থিত প্রার্থী রনবীর নারায়ণ কোঙর (লাঙ্গল) ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন একই পরিবারের ৩ জন প্রার্থী চাচা-ভাতিজা ওই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে চাচা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সহ. অধ্যাপক সাদেকুল হক নুরু (নৌকা) এবং ভাতিজা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (চশমা) প্রতীকের মধ্যে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে সাধারণ একাধিক ভোটাররা এ প্রতিনিধিকে বলেন, চাচা সাদেকুল হক নুরুর নৌকা মার্কার সঙ্গে তার ছোট ভাতিজা বিএনপি সমর্থিত প্রার্থী প্রভাষক নিজাম উদ্দিন-এর (ধানের শীষ) প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে চাচা-ভাতিজার মধ্যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের পাল্টা-পাল্টি মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এসব সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কে পরবে বিজয়ের মালা, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৭ মে ভোট গ্রহণ শেষে ফলাফলের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ